প্রকাশিত: ০২/০৬/২০১৭ ৫:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ঘুর্ণিঝড় ‘মোরা’র কারণে বঙ্গোপসাগরে নিখোঁজ আরো ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী জাহাজ ধলেশ্বরী এবং অপরাজেয়। বাকি নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর ১৮টি জাহাজ কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, কক্সবাজারের এলিফ্যান্ট পয়েন্ট এবং কুতুবদিয়ার কাছ থেকে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। সমুদ্রে ভাসমান অবস্থা থেকে নৌবাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের সবাইকে সুস্থ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ঝড়ের কারণে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর ১৮টি জাহাজ, হেলিকপ্টার ও টহল বিমান কক্সবাজার, সেন্টমার্টিন্স, টেকনাফ, চট্টগ্রাম ও খুলনার উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে তল্লাশী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ৫টি গ্রুপে বিভক্ত হয়ে নৌবাহিনীর জাহাজসমূহ বাংলাদেশের পুরো সমুদ্রসীমায় একযোগে উদ্ধার অভিযান পরিচালনা করছে। একই সাথে নৌবাহিনী কুতুবদিয়া ও সেন্টমার্টিনে দূর্গতদের ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দূর্গত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও জরুরী চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer