প্রকাশিত: ১২/০৮/২০১৬ ৯:৪৭ পিএম

Pic-01-Chakaria-12.08.16 [Max Width 320 Max Height 240]এ.এম হোবাইব সজীব,চকরিয়া:  :: 
কক্সবাজারের চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। স্ব-পরিবারে কক্সবাজার আসলে তিনি গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে পরিবার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এসে ঘুরে বেড়ান। এসময় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সাফারি পার্কের দুটি হাতি তাকে স্বাগত জানায়।

মন্ত্রীকে আরো ফুলেল শুভেচ্ছা জানান চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, সহকারী কমিশনার (ভুমি) মাহাবুবউল করিম, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে সাফারি পার্কের বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখেন। এসময় ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সাফারি পার্ক শুধুমাত্র পর্যটন জেলা কক্সবাজারের জন্য নয় পুরো দেশের একটি সম্পদ। এই পার্কে আরো আধুনিকায়ন করে গড়ে তুলতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের দৃষ্টি কাড়বে। এতে বিদেশী পর্যটকদের আনাগোনা বাড়লে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। ###

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer