প্রকাশিত: ০২/০৩/২০১৭ ৫:২১ পিএম , আপডেট: ০২/০৩/২০১৭ ৫:২৩ পিএম

মো: ফারুক,পেকুয়া ::
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় জাতীয় টুর্নামেন্টের ফাইনালে সিলেট বিভাগের কামরাঙ্গীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে চট্রগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২ মার্চ দুপুর দেড়টায় বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ:আবারো সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন পেকুয়া

দেড়টায় খেলা শুরু হওয়ার ৩মিনিটের মাথায় টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল খেয়ে পিছিয়ে পড়ে। শেষার্ধের ৩ মিনিটের মাথায় টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় ওই ১ গোল পরিশোধ করে খেলায় সমতা আনেন। নির্ধারিত খেলায় ১-১ গোলে খেলা সমতা বিরাজ করলে ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৬-৫ গোলে কামরাঙ্গীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরুস্কার বিতরণ করবেন।
পেকুয়াসহ কক্সবাজারবাসী বিটিভিতে খেলা শেষ হওয়ার পরপর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু করে। এবং গতবারের মতো আবারো সারাদেশ চ্যাম্পিয়নদের বীরোচিত সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এ আগের বছরও পেকুয়া উপজেলার রাজাখালী সরকারী প্রাথমিক সারা দেশের প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। দেওয়া হয়েছিল বীরোচিত সংবর্ধনা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer