প্রকাশিত: ২৪/১১/২০২০ ৮:৫৬ এএম

বিপিএল আদলে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ শুরু হচ্ছে। স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের মাঝে। মাঠের অনুশীলনে দেখা মিলেছে তারকাদের সবার। নেই শুধু পঞ্চপান্ডবের একজন মাশরাফী বিন মোর্ত্তজার। ফেরা হবে কি মাঠে? কোথায় আছেন, কেমন আছেন সাবেক টাইগার কাপ্তান?
যদিও বিপিএল নয় তবুও আছে ফ্রাঞ্জাইজির আমেজ। করোনা ভয়কে পাশ কাটিয়ে খেলোয়াড়েরা ফিরেছেন। প্রাণ ফিরে পেয়েছে হোম অব ক্রিকেট। একাডেমি মাঠ যেন ক্রিকেটারদের মিলন মেলা। স্টারদের কে নেই! সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ থেকে শুরু করে জাতীয় দলের বাইরে থাকারাও। হোক না ভিন্ন ভিন্ন দল তাতে কি, অনুশীলনের পাশাপাশি সবার সঙ্গে সবার কুশল বিনিময়।

টাইগার ক্রিকেটের পঞ্চপান্ডবের চারজনই আছেন। করছেন অনুশীলন, নামবেন মাঠের লড়াইয়ে। বাকি একজনের খবর কি! বঙ্গবন্ধু কাপে খেলা হবে তার? আদৌ ফিরবেন কি ২২ গজে? মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছেন ঠিকই, তবে বাধা ইনজুরি। রিহ্যাবেই আছেন মাশরাফী। প্রতিনিয়ত সাবেক টাইগার ক্যাপ্টেনের তদারকি করছে বিসিবির মেডিক্যাল টিম।

সুখবর হলো ফিটনেস ট্রেইনিং শুরু করেছেন ম্যাশ। টি-টোয়েন্টি কাপের শেষ দিকে খেলার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। ফুল রিদমে অনুশীলন করার মতো ফিট হতে সময় লাগবে আরো কিছু দিন।

তারপরও থেমে নেই নড়াইল এক্সপ্রেস। লাখো ভক্তের মতো মনের কোণে জমে আছে ছোট্ট আশা, দ্রুতই আবার নামবেন হোম অব ক্রিকেটে। চেষ্টাটা করে যাচ্ছেন প্রতিনিয়তই। মাশরাফী যে যোদ্ধা। শেষ এই যুদ্ধটায়ও জেতার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer