প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ৮:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৭ পিএম

রাঙামাটি: সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় ছাত্র ইউনিয়নের এক নেত্রীকে আটক করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে শনিবার নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ।

আটক নেত্রীর নাম চায়না পাটোয়ারী। তিনি রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক।

ওসি জানান, ‘চায়না পাটোয়ারী’ নামক একটি ফেসবুক আইডি ব্যবহার করে ওই নারী আল্লাহর প্রতি কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে ফেসবুকে গত কয়েকদিন ধরে রাঙামাটিতে উত্তেজনা ছড়াচ্ছিল।

স্ট্যাটাসের সূত্র ধরে শুক্রবার জুম’আর নামাজের পর বিক্ষোভ করে মুসল্লিরা। উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ চায়না পাটোয়ারীকে আটক করে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer