প্রকাশিত: ১৭/০৭/২০২১ ৬:৫৫ পিএম

প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনাকে চিঠি দিয়েছিল ইসরাইলের শীর্ষ ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম। তাদের চিঠির ইতিবাচক সাড়াও দেয় স্প্যানিশ ক্লাবটি।

সবকিছু ঠিক থাকলে জেরুজালেমের টেডি স্টেডিয়ামে আগামী ৪ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু শেষ মুহূর্তে এসে নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে লিওনেল মেসির দল। কারণ ইসরাইলের ওই ক্লাবকে বর্ণবাদী বলে মনে করেছেন মেসিরা। তাছাড়া অধিকৃত জেরুজালেমে কোনো ম্যাচ খেলতে রাজি নয় বার্সেলোনা।

কাতারভিত্তিক আল-জাজিরার খবরে এমন তথ্যই মিলেছে।

বার্সেলোনার পক্ষ থেকে বেইতার জেরুজালেমকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচ খেলতে তারা ইসরাইল সফর করবে না।

অবশেষে ফিলিস্তিনিদের বয়কট আহ্বানে সাড়া দিল মেসির ক্লাব।

চলতি মাসের শুরুতে জেরুজালেমে পরিকল্পিত ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদ জানিয়ে বার্সেলোনাকে চিঠি দেয় ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

এছাড়া আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে দেওয়া আরেক চিঠিতে পিএফএ’র প্রধান জিবরিল রাজৌব বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুসারে জেরুজালেম একটি বিভক্ত শহর। আর সেখানে বর্ণবাদী একটি ক্লাবের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বার্সেলোনা।

কোপা আমেরিকা শিরোপা জয়ের পর পিএফএ-এর আহ্বানে সাড়া দিল স্প্যানিশ ক্লাবটি।

এদিকে বার্সেলোনা জেরুজালেমে খেলতে রাজি না হওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাইতার জেরুজালেমের মালিক মোসি হোগেস।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আগামী ৪ আগস্টের পরিকল্পিত ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছি। জেরুজালেমকে আমরা বয়কট করতে পারব না। যদি আপনি বাইতার জেরুজালেমের বিপক্ষে খেলতে চান, তবে তা জেরুজালেমেই হতে হবে। আমি একজন গর্বিত ইহুদি ও ইসরাইলি। আমি জেরুজালেমের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করতে পারব না।

নিজেকে অবশ্য বার্সেলোনা ভক্ত বলেও দাবি করেন বাইতার জেরুজালেমের মালিক।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer