প্রকাশিত: ১৫/০৯/২০১৬ ৮:২৯ পিএম

braস্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতিতে শীর্ষ পাঁচে জায়গা করে নিল ব্রাজিল। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাংকিংয়ে কলম্বিয়ার সঙ্গে চতুর্থ অবস্থানে আছে সেলেচাওরা। বরাবরের মতো শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বেলজিয়ামের দ্বিতীয় অবস্থানেরও কোন নড়চড় হয়নি।

বিশ্বকাপ বাছাইয়ে নতুন কোচ তিতের অধীনে দুর্দান্ত শুরু করেছে ব্রাজিল। বাছাইপর্বে দীর্ঘ ৩৩ বছর পর ইকুয়েডরের মাঠে গিয়ে জয় পায় তারা। এরপর নিজেদের মাঠে কলম্বিয়াকেও হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যার পুরস্কার পেয়েছে নেইমাররা। ২০১৪ সালে স্বদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ^কাপের পর এটাই সেলেচাওদের সর্বোচ্চ র‌্যাংকিং।

শীর্ষ পাঁচে কলম্বিয়াকে হটিয়ে একধাপ উপরে উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে ব্রাজিলের পাশাপাশি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে স্পেনের অবস্থানে। সেটা অবশ্য নেতিবাচক। বিশ্বকাপের বাছাইপর্বে লিচেনস্টেইনকে ৮-০ গোলে উড়িয়ে দেয়ার পরও শীর্ষ ১০ এর বাইরে চলে গেছে লা রোজারা। তিনধাপ পিছিয়ে তাদের বর্তমান অবস্থান ১১ তম। শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে ওয়েলস ও উরুগুয়ে।

র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৫ তম।-ফিফা ওয়েবসাইট

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer