স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০/০৭/২০২৫ ৬:০৭ পিএম

ফিফা র‌্যাংকিংয়ে পেছালো হামজা-শামিতের বাংলাদেশ
গত মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ড্র করে ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছিল বাংলাদেশ। তবে একই টুর্নামেন্টে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে বাংলাদেশকে আবার নিচে নামতে হলো।

আজ (বৃহস্পতিবার) ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশ ১৮৩ থেকে এক ধাপ নেমে অবস্থান করছে ১৮৪ নম্বরে।

ঢাকায় এসে বাংলাদেশকে হারানো সিঙ্গাপুর দুই ধাপ এগিয়ে ১৬১ থেকে এখন ১৫৯ নম্বরে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান নেমেছে ৩ ধাপ, শ্রীলঙ্কা এগিয়েছে চার ধাপ, ভুটান পিছিয়েছে ৪ ধাপ, নেপাল পিছিয়েছে ১ ধাপ, মালদ্বীপ পিছিয়েছে ৭ ধাপ ও ভারত পিছিয়েছে ৬ ধাপ।

র‌্যাংকিংয়ে যথারীতি ১ থেকে ৫ পর্যন্ত আছে যথাক্রমে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। নেদারল্যান্ডসকে ৭ এ নামিয়ে ৬ নম্বরে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বড় ধরনের উন্নতি (১৪ ধাপ) হয়েছে কোস্টারিকার। ৫৪ থেকে উঠে দেশটি এখন ৪০ নম্বরে রয়েছে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer