প্রকাশিত: ১৯/০৪/২০১৯ ৫:৫৯ পিএম

নিউজ ডেস্ক::
দেশের জন্য নানা সুনাম বয়ে আনার পর এবার নিজের ঘর বাঁধলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ।

মুমিনুল ঘর বাঁধলেন ঢাকার মিরপুরের ডিওএইচএসের বাসিন্দা ফারিহা বাশারের সঙ্গে।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে মুমিনুল-ফারিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ এপ্রিল) গায়ে হলুদের মধ্য দিয়ে মুমিনুলের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারও আগে গত বছরের আগস্টে মুমিনুল ফারিহার বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

মুমিনুলের পারিবারিক সুত্র জানায়, মুমিনুল ও ফারিহার পরিবারের সম্মতির ভিত্তিতেই এ বিয়ে সম্পন্ন হয়েছে। তবে আগে থেকেই মুমিনুলের সঙ্গে ফারিহার জানাশোনা ছিল।

ফারিহা মিরপুরের রানা আবুল বাশার ও তাসলিমা ইসলামের দ্বিতীয় মেয়ে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী। এছাড়াও তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি ক্রিকেটার সৈকত আলীর শ্যালিকা।

অন্যদিকে মুমিনুল কক্সবাজার শহরের বৈদ্যরঘোনা এলাকার নাজমুল হক ও মালেকা জয়নাবের ছেলে।

সমুদ্র শহর কক্সবাজারে জন্ম নেওয়া মুমিনুল হক সৌরভের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১২ সালের মার্চে। মুমিনুলই বাংলাদেশ দলের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টের দুই ইনিংসে পর পর সেঞ্চুরি করেন।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer