প্রকাশিত: ১৮/০৬/২০১৭ ৩:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৮ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার উপজেলার পশ্চিম টাইপালং এলাকার জামে মসজিদের ইমাম নুরুল কবির (৩২ কে কূপিয়ে ক্ষত-বিক্ষত করার ঘটনায় নুরুল কবিরের শ^শুর মনজুর আলম বাদী হয়ে ৪জন এজাহার নামীয় আসামী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। যার নং-জিআর-৩৬, তাং-১৭/০৬/২০১৭ইং।
থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা গেছে, মসজিদের সীমানার ঘেরা দেওয়ার ঘটনায় গত শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ একই এলাকার রুস্তম আলীর ছেলে আলী আকবর (৩৪) ও তার ভাই নুরুল আলম (২৫) মোঃ আলম (২০) এবং ইউনূছ (৩৭) প্রকাশ বাইগ্যাসহ ১০/১২জন ভাড়াটিয়া সন্ত্রাসারী ধারালো দা এবং কিরিচ দিয়ে ইমাম নুরুল কবিরকে কোন কিছু বুঝে উঠার আগে এলোপাতাড়ি কূপিয়ে মারাত্মক জখম করে। এসময় ইমাম নুরুল কবিরকে উদ্ধার করতে গেলে স্থানীয় মুরব্বি জাফর আলম (৬৫)কে মারধর করে সন্ত্রাসীরা। আহত ইমাম নুরুল কবিরকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করে। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন আহত ইমামের ভাই কালু মিস্ত্রি। উখিয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, রমযানে মাসে একজন ইমাম সাহেবকে এভাবে নৃশংস হামলা খুবই দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer