প্রকাশিত: ২৩/০৮/২০১৭ ৯:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪২ পিএম
ছবি:- সংগৃহীত

ছবি:- সংগৃহীত
পৃথীবির সৃষ্টিলগ্ন থেকেই চলে এসেছে প্রেম-ভালোবাসা।এটি একটি পবিত্র বন্ধন। সেই প্রেম-ভালোবাসার নামে সমাজে প্রতিনিয়ত চলছে অশ্লীলতা ও ধোঁকাবাজি। ভালোবাসার নামে ছেলে-মেয়েরা নষ্ট করছে নিজেদের জীবন। সরে যাচ্ছে পরিবার থেকে।

বর্তমান সমাজের আবেগ মিশ্রিত অশ্লীল ভালোবাসা শুধু জীবন কেড়ে নেয় না বরং একটা পরিবারকে সমাজ অপমানিত, লাঞ্ছিত করে। সমাজে পরিবারের সম্মান ধূলিসাৎ করে দেয়। সুন্দরভাবে সমাজে জীবন যাপনে বাধা সৃষ্টি করে কিন্তু, তবুও আমরা আবেগের বশীভূত হয়ে ছুটে চলি ভালোবাসা নামক মরীচিকা, অস্তিত্বহীনের পিছু।

রাজধানীর বিভিন্ন পার্কে দেখা যায় স্কুল কলেজের শিক্ষার্থীরা দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে প্রেমের দোহাই দিয়ে করছে অশ্লীলতা। আবার এমনও নজির আছে প্রেমিক প্রেমিকা একই সাথে করছে নেশা এবং আবদ্ধ হচ্ছে শারীরিক সম্পর্কে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসা মানে শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধতা থাকা। রাজধানীর বোটানিক্যাল পার্কসহ বিভিন্ন নামিদামি রেস্টুরেন্টে শিক্ষার্থীদের চলছে অবাধ মেলামেশা।

একটি ছেলের প্রেমিকা নেই তার মানে সে স্মার্ট না, এমনই মনে করে সে নিজেকে। বহির্বিশ্বের মত আমাদের সমাজেও এখন চলছে লিভ টুগেদার। স্বামী-স্ত্রীর নাম দিয়ে থাকছে একই ফ্ল্যাটে মাসের পর মাস। তারা নিজেরাও জানে না তাদের ভবিষ্যৎ কি।

স্কুলের আশপাশে বিভিন্ন রেস্টুরেন্টে করছে অশ্লীলতা।দেখেও না দেখার ভান করে সরে যাচ্ছে বিভিন্ন পেশার মানুষ। প্রেমিক প্রেমিকাকে ছোট ছোট হোটেল গুলো ভাড়া দিচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

বাবা মার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে খরচ করছে প্রেমিকার পিছনে। অন্যদিকে পিছিয়ে যাচ্ছে নিজের জীবনের স্বপ্ন থেকে। ধোঁকা খাচ্ছে ছেলে মেয়ে উভয়। শৃঙ্খলা সমাজ পরিণত হচ্ছে বিশৃঙ্খলায়, এর জন্য দায়ী করছে একে অপরকে।

ভালোবাসার নামে অশ্লীল, নোংরা খেলা থেকে বিরত রাখতে হবে নিজেকে। তাহলেই আমরা ফিরে একটি সুস্থ সমাজ।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...