ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/১২/২০২৫ ১:৫৫ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘মেধা যাচাই পরীক্ষা’র ওপর এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৪ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালতের এই নির্দেশের ফলে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত এই পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর এক রুলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে, ২০০৮ সালের বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদেরও বৃত্তি বা মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তবে প্রাথমিক শিক্ষা অধিদফতর পরীক্ষার নাম ‘বৃত্তি পরীক্ষা’ থেকে পরিবর্তন করে ‘মেধা যাচাই পরীক্ষা’ রেখে শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য সময়সূচি ঘোষণা করে। একে আদালতের রায়ের সঙ্গে ‘চতুরতা’ ও ‘বৈষম্যমূলক’ হিসেবে অভিহিত করেছেন রিটকারী আইনজীবীরা।

রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ‘আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলের লাখ লাখ শিক্ষার্থীকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখা হয়েছে। এটি আইনের পরিপন্থি। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন।’

এর আগে, প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছিল যে, ওএমআর (OMR) পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে এই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি পরীক্ষার্থীর জন্য ১০০ টাকা ফি-ও নির্ধারণ করা হয়েছিল।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer