প্রকাশিত: ০১/০৭/২০১৭ ৯:১৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১ম ও শেষ পিরিয়ডে ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। যুগ্মসচিব মো. আব্দুল মান্নানের স্বাক্ষরিত পরিপত্রে শিক্ষকদের জন্য ১৫টি নির্দেশনা রয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত স্কুলমুখী করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেশ কয়েকটি নির্দেশনা গ্রহণ করেছে। নির্দেশনার মধ্যে রয়েছে- প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম জানুয়ারির মধ্যে সম্পন্নকরণ, ক্লাস রুটিনে প্রথম পিরিয়ড ও শেষ পিরিয়ডে প্রধান শিক্ষককে ক্লাস নিতে হবে, শিক্ষকদের ক্লসে প্রবেশের পূর্বে ‘লেসন প্লান’ অনুযায়ী ডিজিটাল কন্টেন্ট তৈরি করা, কন্টেন্ট বা লেসন প্লান নিয়ে প্রতি সপ্তাহে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সমন্বয়ে তা মূল্যায়ন করতে হবে, প্রতিটি শ্রেণিতে দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে যত্ন নিয়ে সক্ষমতা, শিক্ষার্থীদের খেলাধুলার ব্যবস্থা, স্টুডেন্ট কাউন্সিল গঠন, শিক্ষকদের আচার আচরণ ড্রেস কোড নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের ড্রেস প্রদান ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ, স্বাস্থ্যগত পরামর্শ ও ফাস্ট এইড ব্যবহারসহ ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে।

সব স্কুলগুলোকে এসব নির্দেশনা বাধ্যতামূলক অনুসরণ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিষয়গুলো জেলা-উপজেলা শিক্ষা অফিসারদের মনিটরিং করার নির্দেশনাও দেয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক জানান, প্রাথমিক স্কুলে ঝড়ে পড়ার হার রোধ ও মানসম্মত শিক্ষা প্রদানে এমন পরিপত্র জারি করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...
Single Page Footer