প্রকাশিত: ০৩/০৬/২০২১ ১০:১০ এএম , আপডেট: ০৩/০৬/২০২১ ১০:১১ এএম
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ফাইল ছবি

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে, তা সত্যিই অমানবিক। সেখানকার ছোট্ট শিশুদের কান্না, তাদের অসহায়ত্ব, মাতৃ-পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো সহ্য করা যায় না।”

বুধবার (২ জুন) জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হক আসলামের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

ইসরায়েলি হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, “ইসরায়েল কর্তৃক একের পর এক হত্যাকাণ্ড হয়েছে। তারা এর আগেও হত্যাযজ্ঞ চালিয়েছে। ছোট শিশুরা আহত হচ্ছে। তাদের ওপর জুলুম, তারা অত্যাচারিত, মা-বাবাহারা সত্যি দুঃখজনক। যাদের দেখি মানবতার এত কথা বলেন, কিন্তু এই সময় চুপ থাকে। আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না। সেটাই আমার প্রশ্ন।”

শেখ হাসিনা বলেন, “প্যালেস্টাইনের ভাইদের সঙ্গে আমরা সব সময় আছি। অতীতেও তাদের জন্য সাধ্যমতো সব রকম সহযোগিতা করেছি। এখনও করে যাচ্ছি। এই সহযোগিতা আমরা অবশ্যই করে যাবো। ইসরাইলের এই ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা জানাই।”

শোক প্রস্তাবের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু করতে হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সময় আমি মতিন খসরুকে বেশি ঘোরাঘুরি না করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু নির্বাচনে তাকে জিততেই হবে। এজন্য সারা দেশে তিনি সফর করেন। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হন। ওই সময় প্রতিদিনই আমি তার স্বাস্থ্যের খবর নিতাম। কিন্তু দুর্ভাগ্য, তাকে বাঁচানো গেলো না।”

শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, অধ্যাপক আলী আশরাফ, একেএম রহমতউল্লাহ, সাদেক খান, মুজিবুল হক প্রমুখ বক্তব্য দেন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...