
আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তাদানকারী সংস্থা মেডিসিনস সাঁ ফ্রঁতিয়ের (Médecins Sans Frontières—MSF), যা ডক্টরস উইদাউট বর্ডারস নামেও পরিচিত, জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি লজিস্টিকস সুপারভাইজার পদে একজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
- প্রতিষ্ঠানের নাম: মেডিসিনস সাঁ ফ্রঁতিয়ের (MSF)
- পদের নাম: লজিস্টিকস সুপারভাইজার (Logistics Supervisor)
- পদসংখ্যা: ১টি
- কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ ও উখিয়া এলাকায়)
- মাসিক বেতন: ৮৫,০০০ টাকা
- বয়সসীমা: কমপক্ষে ২১ বছর
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৫ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
দায়িত্ব ও কর্মপরিধি
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে সংস্থার নির্ধারিত মানদণ্ড ও নীতিমালা অনুসরণ করে দৈনন্দিন লজিস্টিকস কার্যক্রম তদারকি করতে হবে। পাশাপাশি সংস্থার সরঞ্জাম, স্থাপনা ও অবকাঠামোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে সেগুলো সর্বোত্তম অবস্থায় থাকে এবং সংস্থার কার্যক্রম ও মিশনের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যায়।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬।
অনলাইনে আবেদন করুন:
https://ee.msf.org/single/6wjChSfY
প্রতিষ্ঠান সম্পর্কে
মেডিসিনস সাঁ ফ্রঁতিয়ের (MSF) একটি আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তাদানকারী সংস্থা। সংস্থাটি বিশ্বের ৮০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্য অনুযায়ী আবেদন করার আগে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদনপত্রে বিস্তারিত শর্তাবলি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত