ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ৬:২৩ পিএম

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি জানান, আরও ৭০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে যাচাইবাছাই প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গাদের তালিকা থেকে দেশটিতে ফেরত যোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে শনাক্তের বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এছাড়া আরও ৭০ হাজার রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের জন্য তাদের ছবি ও নামের অতিরিক্ত তদন্ত চলমান রয়েছে। ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সামিট ছাড়াও মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শেউ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘদিনের সমাধানে এটি একটি বড় পদক্ষেপ। তিনি জানান, মূল তালিকার বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে যাচাই বাছাই করে দ্রুত ফেরত নেওয়া হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার।

এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয়টি ব্যাচে রোহিঙ্গাদের মূল তালিকা দিয়েছিল বাংলাদেশ।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer