ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৮/২০২৫ ৬:২৫ পিএম

প্রথমবারের মত বাংলাদেশে সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান। সোমবার (১১ আগস্ট) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় এই তথ‍্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও সৌদি আরব সফর করবেন বলে জানান তিনি। প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সাথে যৌথ উদ্যোগে ঐ দেশের উপযোগী করে ১০০ নার্স নেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের উদ‍্যোক্তা, স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ড. খালিদ মোঘেম আল হারবি।

নবগঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকায় শেরাটন হোটেলে ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি অ্যারাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানে চেম্বারটির সভাপতি আশরাফুন হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম।

তিনি বলেন, আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক সৌদি আরবের জন‍্য নীতি বদল হবে না।

সৌদির স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ অধ্যাপক ড. খালিদ মোঘেম আল হারবি বলেন, বিপুল জনশক্তিকে সৌদির মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেয়া গেলে, অপার সম্ভাবনা বাংলাদেশের জন্য তৈরি হবে।

দক্ষ নার্স তৈরিতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer