প্রকাশিত: ১৫/০৪/২০২০ ১:১৬ পিএম

সোয়েব সাঈদ::
আজ বুধবার সকালে রামুর কাউয়ারখোপ ইউনয়নের যোগাযোগ বিচ্ছিন্ন জনপদ মনিরঝলে এক প্রতিবন্ধী কৃষকের বিক্রয় করতে আনা ৩৭ কেজি শশা ন্যায্যমূল্যে কিনে নেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিবন্ধী কৃষকের দূর্ভোগ লাঘব করতে তিনি শশাগুলো কিনে নিয়েছেন। এসব শশা তিনি কর্মহীন ও হতদরিদ্র জনসাধারণকে উপহার হিসেবে দেবেন।

সুবিধাবঞ্চিত কৃষকের জন্য ইউএনও’র এ মহানুভবতার প্রশংসা করেছেন ও-ই এলাকার বাসিন্দারা।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক জানিয়েছেন, ইউএনও প্রণয় চাকমা সকালে ঢাকা থেকে আসা আবদুল কাদের এক যুবককের বাড়ি লকডাউন করার জন্য আসেন।
ফেরার সময় পথিমধ্যে তিনি প্রতিবন্ধী এ কৃষকের শশা কিনে নেন। ইউএনও এ এলাকার অন্যান্য কৃষকদের কাছ থেকে এভাবে সবজি ক্রয় করার আশ্বাস দেন।

এসময় উপ সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, রামু থানার এএসআই রাজিব বড়ুয়া, এনএসআই প্রতিনিধি আবু হানিফ, সাংবাদিক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...