বার্তা পরিবেশক
প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ৮:৩০ এএম , আপডেট: ১৯/০৬/২০২৬ ৮:৩৬ এএম

গত ১৮ জুন দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকা ও কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে ‘কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পে অপরাধ সাম্রাজ্য শাসন কর্তা রোহিঙ্গা ইয়াবা নুরু’ শিরোনামে প্রচারিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে।সংবাদটি মিথ্যা দাবি করে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।প্রকৃত বিষয় হচ্ছে গত ৫ জুন কুতুপালংয়ের আমগাছতলায় ক্যাম্পের একটি সশস্ত্র গ্রুপ আমার ছোট ভাইকে গুলি করলে গুরুতর আহত হয়।আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিই এবং উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলাম।সেই ঘটনায় জড়িত সশস্ত্র ব্যক্তিদের অপরাধ কর্মকান্ড আড়াল করতেই উল্টো সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছে।আমি আসল ইয়াবা,চোরাকারবার,শালিস ও অপহরণ বাণিজ্য সংশ্লিষ্টতা কিংবা কোন প্রশাসনের সোর্স নয়।আমি ক্যাম্প অভ্যন্তরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ক্যাম্প প্রশাসনের সাথে সমন্ধয় করে চলি। এসব নানা অপরাধে জড়িত রোহিঙ্গাদের সহ্য হয় না।তাই মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ পরিবেশন করিয়েছে।আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনপ্রয়োগকারী সংস্থা সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী-নুরুল আমিন নুরু
কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্প,উখিয়া,কক্সবাজার।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...