প্রকাশিত: ১৮/০৪/২০২০ ৮:৫৭ পিএম

গত ১৭ এপ্রিল উখিয়া ক্রাইম নিউজ ও কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত ” মনখালীতে ইয়াবা মেম্বার সহ আটক-৪, চাচা ভাতিজা সহ আতংকে শীর্ষরা” শিরোনাম সম্বলিত সংবাদের একাংশ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল মনখালীর ইউপি মেম্বার, চকিদার ও সুমন চাকমাকে ইয়াবা সহ আটক করে পুলিশ। উল্লেখিত সুমন চাকমার সাথে আমাদের পরিবারের জমি জমার বিষয়ে দ্বন্দ্ব আছে। সুমন চাকমারা আমাদের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলাও করেছে। মামলা নং-২৫০/১৮ উখিয়া, তারিখ- ১৪-০৭-২০১৮ইং। এ ব্যপারে স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার মানুষ অবগত আছে। সুমন চাকমা আটক হওয়ার পর আমাকে হয়রানীতে ফেলার জন্য পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত ইয়াবা সংক্রান্ত ঘটনায় আমিও জড়িত আছি বলে আমার বিরুদ্ধে শিকারোক্তিমূলক মিথ্যা জবানবন্দি দেয়। আমি কোনদিন ইয়াবা ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলামনা, তা এলাকায় সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে বলে আশা রাখি। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি সংবাদটির তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এ নিয়ে প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ রাখছি।

প্রতিবাদকারী
মনসুর আলম
পিতাঃ হাজি কবির আহমদ
মাদারবনিয়া, উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...