প্রকাশিত: ০৯/০৬/২০১৭ ৯:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৬ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও ::
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী পাউবো বেড়িবাঁধের বিশাল ভাঙ্গন এলাকা অবশেষে এক বছর পর মাটি ফেলে সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংস্কার কাজের উদ্ভোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অব: কর্ণেল ফোরকান আহমদ। এসময় জেলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার পাউবো নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, সদর উপজেলা আ‘লীগ সভাপতি আবু তালেব, দপ্তর সম্পাদক মুহিদ উল্লাহ, কউক সদস্য ডা. সাইফুদ্দিন ফরাজি, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম, প্রবীন সমাজ সেবক এম আব্দুল্লাহ খান, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সভাপতি সেলিম উদ্দিন, সহ সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক মোসলেম উদ্দিন, সদস্য নুরুল আজিম, ভূমিহীন সমিতির এম আবদুল গফুর, ছৈয়দ আকবর, মহিলা মেম্বার রোকসানা আকতার রুপা, পানি ব্যবস্থাপনা সমিতির হান্নান মিয়া, ঠিকাদার মানিক চেয়ারম্যান ও শওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১ কোটি ৫৭ লক্ষ টাকায় পাউবো গোমাতলী বেড়িবাঁধের জরুরী ভিত্তিতে বরাদ্ধ ঘোষণা করেন সরকার । তারই পরিপ্রেক্ষিতে ঠিকাদার মানিক চেয়ারম্যানকে কাজের ধরন বুঝিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে মাটি ফেলে সংস্কার কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer