প্রকাশিত: ১২/০৮/২০১৭ ৪:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
শুক্রবার রাত সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ করিম উল্লাহ (১৮) নামে এক যুবককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। কৌশলে পেঁয়াজের ভিতরে ইয়াবা পাচারের সময় তাকে আটক করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সূত্রে জানা যায়, বাজারের ব্যাগের ভিতরে করে কক্সবাজার জেলার সদর থানাধীন সমিতি পাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে করিম। সে সাধারণ মানুষের মতই একাধিক মুদি বাজারের (পেঁয়াজ রসুন হলুদ মরিচ) সাথে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে আসার সময় গোপণ তথ্যের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সদস্যরা মুরাদপুর মোড় থেকে তাকে আটক করে। পরে তার দেখানো মতে কিছু পেঁয়াজের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ
বলেন, উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা। এঘটনায় আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer