প্রকাশিত: ১৮/০৩/২০২১ ২:৪৯ পিএম

বাংলাট্রিবিউন::
উখিয়ায় পুলিশকে সরকারের ‘গুন্ডা বাহিনী’ আখ্যা দিয়ে তাদের দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেওয়ার ঘোষণা দিয়েছেন শাহ আলম নামের এক ইউপি চেয়ারম্যান প্রার্থী। উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাতির ঘোনা এলাকায় প্রস্তুতিমূলক এজ জনসভায় ১৬ মার্চ রাতে তিনি এ ঘোষণা দেন বলে অভিযোগ উঠেছে। সভায় তিনি বলেন, ‘পুলিশ কার? পুলিশ হচ্ছে সরকারের গুন্ডা বাহিনী। সেই পুলিশ দিয়ে পিটিয়ে ভোট আদায় করা হবে।’

শাহ আলম উখিয়া উপজেলার ৩ নম্বর হলদিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আসন্ন নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত ১৬ মার্চ রাতে হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাতির ঘোনা এলাকায় সভা করেন তিনি।

হলদিয়াপালং ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি সভায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বক্তব্যে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, নৌকা প্রতীক আমার, শেখ হাসিনা ঘর থেকে ডেকে নিয়ে নৌকা প্রতীক দেবেন। নৌকা প্রতীক নিয়ে অন্য কোনও মার্কায় ভোট দিতে দেবো না।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের ছোট ভাই শাহ আলম আরও বলেন, ‘আমার ভাই প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে অনুসারী বসিয়ে গেছেন। আগামী আরও ১০ বছর ক্ষমতায় আছি।’

এ বিষয়ে জানতে চাইলে হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যানের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী বলেন, নৌকার মনোনয়ন কে পাবে সেটি দলের নির্বাচনি বোর্ড ঠিক করবে। বঙ্গবন্ধুর কন্যা দলীয় সভানেত্রী তার ঘরে এসে নৌকা দিয়ে যাবে, এই ধরনের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। এই ধরনের বক্তব্য দিয়ে তিনি দলীয় সভানেত্রীকে হেয় করেছেন।

এ বিষয়ে উখিয়া থানার ওসি আহমেদ মঞ্জুর মোরশেদ বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী নিয়ে বিরূপ ও অশালীন মন্তব্য না করার জন্য তিনি অনুরোধ করেছেন।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

সুত্র: বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer