উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৯/২০২২ ৭:৩৩ এএম

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত যুবদল নেতা শাওন (২৭) মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাওন সদর উপজেলার মিরকাদিম পৌর যুবদল নেতা।

শাওনের বাবা সোহরাব আলী ও ভাই সোহান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। শাওন এক ছেলে সন্তানের জনক ছিলেন।

শাওনের ভাই সোহান জানান, রাতে পরিবারের লোকজন শাওনের মৃত্যুর খবর পান। এ খবরে যুবদলের মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামের নিজ বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাওন অটোচালক ছিলেন।

স্বজনদের আহজারিতে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, শাওন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাটে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন রাইজিংবিডিডটকম-কে জানান, নিহত শাওন মিরকাদিম পৌরসভার ৮নং ওয়ার্ডের যুবদলের কমিটির কার্যকরি সদস্য ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...