প্রকাশিত: ১৪/০৬/২০১৭ ৩:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩২ পিএম

নিউজ ডেস্ক::
জেলায় পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মুহূর্তে ৫০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ৫০০ বান্ডিল টিন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

সকাল সাড়ে ১০টার দিকে সেতুমন্ত্রী হেলিকপ্টারে করে রাঙামাটি এলাকায় যান। দুপুরে তিনি বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে রাঙামাটি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মন্ত্রীর সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer