প্রকাশিত: ১৬/০৬/২০১৭ ১০:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৩ পিএম

রাঙ্গামাটি প্রতিনিধি::
পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে জেলা প্রশাসক।

শুক্রবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান।

উদ্ধার অভিযানের চতুর্থ দিনে আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারে ও খাগড়াছড়িতে নিহতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জনে।

শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকর্মীরা শহরের সার্কিট হাউসের পেছনের এলাকা থেকে ইব্রাহিম (২৫) এবং ভেদভেদীর সনাতনপাড়া এলাকা থেকে মুজিবুর রহমান (১২) নামে দুজনের লাশ উদ্ধার করে।

এর মধ্য দিয়ে নিখোঁজ থাকার সম্ভাবনা আর তেমনটা না থাকায় শুক্রবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান।

জেলা প্রশাসক বলেন, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও কেউ যদি কারও নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করতে পারে তাহলে তাকে উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হবে।

শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, সোমবার রাত হতে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রবল বর্ষণ, কম্পন ও বজ্রপাতে রাঙ্গামাটিসহ ৫ জেলায় ভয়াবহ পাহাড় ধস হয়। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। এরমধ্যে রাঙ্গামাটিতে ১১০, চট্টগ্রামে ২৯, বান্দরবানে ৬, কক্সবাজারে ২ ও খাগড়াছড়িতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য কারণে বাকি ৭ জন মারা গেছেন।

দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার পরিচালনা কাজের সমন্বয়কারী কর্মকর্তা মো. খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত এসব তথ্য নিশ্চিত করেন।

তবে স্থানীয়দের তথ্যমতে এ সংখ্যা তারও অধিক।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...