প্রকাশিত: ১৪/০৬/২০১৭ ৯:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কয়েকদিনের টানা বর্ষণের পর পাহাড়ি দুর্যোগে নিহত বেড়ে ১৫৫ জন হয়েছে। আহত হয়েছেন অনেকে। নিখোঁজ রয়েছেন এখনও বেশ কজন।

চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের টেকনাফে পাহাড় ধস, গাছচাপা, দেয়ালচাপা ও বজ্রপাতে গত দুদিনে এ হতাহতের ঘটনা ঘটে।

এর মধ্যে রাঙ্গামাটিতে সড়কের ওপর ধসে পড়া পাহাড়ের মাটি সরাতে গিয়ে চাপা পড়ে নিহত হয়েছেন দুই কর্মকর্তাসহ ৪ সেনা সদস্য।

বুধবার বিকেলে এ রিপোর্ট লিখা পর্যন্ত পাহাড় ধসের ঘটনায় ১৫৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটিতে ১০১ জন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও চন্দনাইশে ৩১ জন, বান্দরবানে ১০, কক্সবাজারের টেকনাফে ২ জন এবং খাগড়াছড়িতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সাথে লাশের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer