উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৯/২০২২ ৫:২৬ পিএম

মানিকগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী-পুরুষ। রোববার (১৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা জানান, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে পাসপোর্ট করতে এসেছিলেন হুমাইরা নামে এক নারী। এসময় তার সঙ্গে ছিলেন আবু তাহের নামে আরেক রোহিঙ্গা যুবক।

সিংগাইরের চান্দহুরের বাসিন্দা দেখিয়ে হুমাইরা তাসমিন বেগম পরিচয়ে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। সকালে ইউনিয়ন পরিষদের প্রত্যায়ন এবং জন্মসনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আসেন। তবে ফিঙ্গারপ্রিন্ট দেয়ার সময় রোহিঙ্গা হিসাবে শনাক্ত হন তারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আটকরা জানান, তারা দালালের মাধ্যমে ১ লাখ টাকা চুক্তিতে পাসপোর্ট করতে আসেন। ইতোমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধও করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দালালচক্রকেও আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...