উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ৮:০০ পিএম

কক্সবাজারে মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ভোটকেন্দ্রে এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ মে) দুপুর আড়াইটায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসাকেন্দ্র থেকে যুবককে আটক করা হয় বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম।

আটক মো. আনাছ (১৭) মাতারবাড়ী ইউনিয়নের হংসমিয়াজী পাড়ার মো. নেছার উদ্দিনের ছেলে। সে স্থানীয় মজিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র।

ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তার বরাতে রফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ৮ নম্বর ভোটকেন্দ্রে এক যুবকের আচরণ গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সরকারি একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রিসাইডিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করে। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেছে।’

আটক যুবকের কাছ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়।
আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার। সুত্র: সময়টিভি

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer