ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ৬:২৬ পিএম

কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বিপুল ভোটের ব্যবধানে মটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী, তাঁর চাচা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করেছেন।

বুধবার (৮ মে) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ৯৭ হাজার ১৭০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৫১ হাজার ৫৬৯ জন। মহিলা ভোটার ৪৫ হাজার ৬০১ জন।

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer