প্রকাশিত: ১৩/০৯/২০১৮ ১০:৪৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক হয়েছেন। তারা হলেন, নুর কায়েস (২২) ও রাশিদা (২০)।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।

ওই দুই নারীর মধ্যে নুর কায়েস কক্সবাজারের উখিয়া থানার বাগবুনিয়া ক্যাম্পের এ-১ কেন্দ্রের আমির হামজার মেয়ে এবং রাশিদা উখিয়ার বালুখালি ক্যাম্পের আই-২০ কেন্দ্রের আবুল কালামের মেয়ে।

মায়ানমারে নূর কায়েসের বাড়ি মংরুর আইক্ক্যাপের কুয়ান্সি ব্যাঙ্ক এলাকায় এবং রাশিদার বাড়ি মংরুর হাজ্জারুতে।

জানা গেছে, পাসপোর্ট অফিসের এক দালাল আনোয়ারের (২৫) মাধ্যমে নূর কায়েস ও রাশিদা আজ দুপুরের পর সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান পাসপোর্ট করার জন্য। কিন্তু কথা বার্তার একপর্যায়ে তারা ধরা পড়ে যান।

নূর কায়েস ও রাশিদা সাংবাদিকদের জানান, গত এক মাসে ইকবাল নামে এক ব্যক্তি তাদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে দুইজনের কাছ থেকে এক লাখ টাকা করে নেন। গত চার দিন আগে ক্যাম্প থেকে তাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে নিয়ে এসে ইকবাল তার বাড়িতে রাখেন। আজ সকালে আনোয়ার নামে এক লোকের মাধ্যমে পাসপোর্ট করার জন্য তাদের পাসপোর্ট অফিসে পাঠান ইকবাল। একপর্যায়ে রাশিদার কথা শুনে পাসপোর্ট অফিসের লোকজনের সন্দেহ হয়। এ নিয়ে কিছু লোক তাদের চড়-থাপ্পড় দিয়ে বলে, ‘বল তোরা রোহিঙ্গা না, এখানেই থাকোস।’ এ কথা বলে তাদের আরও মারধর করে। রাশিদা ও নূর কায়েস তাদের শরীরের আঘাতের চিহ্ন সাংবাদিকদের দেখান।

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাকসুদুর রহমান বলেন, ‘মেয়ে দুজন দুপুরের পর পাসপোর্ট করতে আসে। এ সময় রাশিদার কথায় সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের আসল পরিচয় বেরিয়ে আসে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।’

তাদের মারধর করা হয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাকসুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমি অবগত নই।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার সাংবাদিকদের বলেন, ‘পাসপোর্ট অফিসের লোকজন রোহিঙ্গা দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।’

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...