প্রকাশিত: ০৮/১০/২০১৮ ৮:২৬ পিএম

ক্রীড়া ডেস্ক :


পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত একমাত্র ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডান-হাতি অফ-স্পিনার খাদিজা তুল কুবরা। তার বোলিং নৈপুণ্যে সফরকারী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়লেন খাদিজা।
বাংলাদেশের প্রথম নারী খেলোয়াড় হিসেবে খাদিজা ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের নতুন রেকর্ড গড়ে ফেললেন। এর আগে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার ছিল লেগ-স্পিনার রুমানা আহমেদের। ২০১৩ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ১০ ওভারে ২০ রানে ৪ উইকেট শিকার করেছিলেন রুমানা।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নেওয়ার রেকর্ড আরও আছে খাদিজার দুই বার ও লতা মন্ডলের একবার। গত বছর এই কক্সবাজারেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন কুবরা। এছড়া বাংলাদেশের মেয়েদের হয়ে টি-টোয়েন্টিতে ১৬ রানে ৫ উইকেট আছে পান্না ঘোষের, ২৮ রানে ৫ উইকেট জাহানারা আলমের।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক অবশ্য পাকিস্তানের সাজিদা শাহ। ১৫ বছর আগে ২০০৩ সালে জাপানের বিপক্ষে ৮ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন সাবেক এই অফ স্পিনার।

আজ খাদিজার ৯.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ২০ রান দিয়ে ৬ উইকেট হলো মেয়েদের ওয়ানডে ইতিহাসের ৬ষ্ঠ সেরা বোলিং।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer