ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৫/২০২৪ ৫:১৪ পিএম

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় হেড অফিসে হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিকস পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিকস
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ ডিগ্রি থাকতে হবে। বেসরকারি সংস্থার লজিস্টিকস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক সংস্থায় অপারেশনস ম্যানেজমেন্টে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ প্রদান ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: পাঁচ বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন: মাসিক বেতন ১ লাখ ৩২ হাজার ৯০০ থেকে ১ লাখ ৫৫ হাজার ৪৭৫ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ মে, ২০২৪।

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer