প্রকাশিত: ০৮/০৮/২০১৮ ৮:৫৪ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৯ পিএম

ডেস্ক নিউজ – কুষ্টিয়ায় পরকীয়া করতে গিয়ে প্রেমিকার কামড়ে পুরুষাঙ্গ হারিয়ে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই প্রেমিকের নাম হাবিবুর রহমান (৩৫)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমানের মৃত্যু হয়। এদিন বিকেলে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার গাড়া দাইড়পাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আল্লারদর্গার মৃত সাইদ মাস্টারের ছেলে হাবিবুর রহমান ওই এলাকার গাড়া দাইড়পাড়ার স্বামী পরিত্যক্তা মাছুরা খাতুনের (৩২) সঙ্গে বেশ কিছুদিন যাবৎ পরকীয়া প্রেম চালিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে মাছুরা গাড়া দাইড়পাড়ায় তার বোনের বাড়িতে প্রেমিক হাবিবুরকে ডেকে নেন।

ফাঁকা বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার এক পর্যায়ে প্রেমিকা মাছুরা হাবিবুরের পুরুষাঙ্গ কামড় দিয়ে ছিঁড়ে নেন। এসময় হাবিবুরের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হঠাৎ কেন প্রেমিকা মাছুরা খাতুন প্রেমিক হাবিবুর রহমানের ওপর নিষ্ঠুর এ আচরণ করলো তাৎক্ষণিকভাবে পুলিশ তার কারণ জানাতে পারেনি। পুলিশ ঘাতক প্রেমিকা মাছুরা খাতুনকে গ্রেফতার করেছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...