মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

নিউজ ডেস্ক::
অবৈধভাবে নৌকায় করে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টার সময় ২০ বাংলাদেশিকে দেশটির নৌ-পুলিশ আটক করেছে। মঙ্গলবার কুয়ালা সুংগাই বেগান তেংকোরাক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মালয়োশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে জানানো হয়।
পোর্ট ক্লাং নৌ-পুলিশের কর্মকর্তা রোহাইজাদ মো. নাসিরের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ইন্দোনেশিয়া থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করে। আরোহীদের বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে।
পাঠকের মতামত