ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৮/২০২৬ ১:১৮ পিএম , আপডেট: ০২/০৮/২০২৬ ১:১৯ পিএম

নিয়োগ বিজ্ঞপ্তি

মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩০ বছর যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও নোয়াখালী জেলার দরিদ্র বিমোচনে সফলভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দাতা সংস্থা Japan International Cooperation Agency (JICA)-এর কারিগরি সহায়তায় কক্সবাজার জেলার সদর, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় “Fisheries Livelihood Enhancement Project for the Coastal Area of the Bay of Bengal” প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচিতে আগামী ৮ (আট) মাসের জন্য নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্র. নংপদের নামসংখ্যাবেতন (সর্বসাকুল্যে)শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা
০১Nutrition Officer০১ জন৳৬৫,৭৪৮/- (প্রকল্পের অন্যান্য সুবিধাসহ)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুষ্টি বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস। এনজিওতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের এমএস অফিস প্রোগ্রাম পরিচালনায় ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে। ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে। মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের আগামী ০৯-০৮-২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন করতে হবে—

  • সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি
  • জীবনবৃত্তান্ত (CV)
  • ২ জন রেফারেন্সের নাম, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বর

খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
যোগ্য প্রার্থীদের শুধুমাত্র সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা/টিএ-ডিএ প্রদান করা হবে না।

মুক্তি কক্সবাজার লিঙ্গ বৈষম্য নিরসন ও লিঙ্গ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা হয়। সংস্থাটি শিশু সুরক্ষা, যৌন হয়রানি প্রতিরোধ, দুর্নীতি দমন এবং জবাবদিহিতার নীতি অনুসরণ করে।

পরিচালক
মানব সম্পদ বিভাগ
মুক্তি কক্সবাজার
মুক্তি ভবন, প্রধান কার্যালয়, গোলদিঘীর পাড়, কক্সবাজার।

E-mail: jobsmukticox@gmail.com

পাঠকের মতামত

নিয়োগ দেবে অ্যাকশনএইড,জানতে হবে রোহিঙ্গাদের আঞ্চলিক ভাষা,কর্মস্থল, টেকনাফ, উখিয়া

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। ‘মাস্টার ট্রেইনার-টেইলরিং অ্যান্ড হ্যান্ডিক্রাফট’ পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে ...

ব্র্যাকে এডুকেশন প্রোগ্রামে নিয়োগ,আবেদনের সময়সীমা: ৮ আগস্ট ২০২৬

ব্র্যাক তাদের কালচারাল অ্যান্ড স্পোর্টস অলিম্পিয়াডের জন্য প্রোগ্রাম অর্গানাইজার নিয়োগ দেবে। পিওগ্রাফি/শিক্ষা কর্মসূচির আওতায় এই ...

বাংলাদেশিদের নিয়োগ দেবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, কর্মস্থল কক্সবাজার

জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি) তাদের জেনারেল ফুড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের জন্য বাংলাদেশিদের নিয়োগ দেবে। প্রোগ্রাম ...

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...
Single Page Footer