প্রকাশিত: ১৭/১০/২০১৮ ৭:৩৪ এএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, কক্সবাজার জেলার টেকনাফ থানার আলোকিত সন্তান নজির আহমেদকে নিজ জন্মভূমি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের “নয়াপাড়া আলহাজ্ব নবী হোছাইন উচ্চ বিদ্যালয়” কর্তৃক আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৬ই অক্টোবর মঙ্গলবার সকালে নয়াপাড়া আলহাজ নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ে মাঠে এই গণ-সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য আবুল কালাম ও টেকনাফ কলেজের বাংলা বিভাগের প্রভাষক সন্তোষ বড়ুয়া এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি ও প্রতিষ্ঠান ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করেন। প্রখর রোদের তাপ উপেক্ষা করে নজির আহমেদের বক্তব্য শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন শতশত এলাকাবাসী। এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত। আরো বক্তব্য রাখেন নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আহমেদ,সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা,কক্সবাজার সমবায় সহকারী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক মেম্বার সোলতান আহম্মদ( বি.এ), সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন(বি.এ)।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer