প্রকাশিত: ০৬/০৯/২০১৮ ৪:৩৩ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফের নাফনদীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) পর্যায়ে যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এটি ১৯ তম যৌথ সমন্বয় টহল। এর আগে আরও ১৮টি যৌথ সমন্বয় টহল অনুষ্টিত হয়েছিল।
জানা যায়,
টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ জামান চৌধুরী জানান, ‘৬ সেপ্টেম্বর সকাল ১০ঘটিকা হতে ১১.৩০মিনিট পর্যন্ত টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির সুবেদার মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ২টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ মিয়ানমার ২ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ কাইকং ক্যাম্পের পুলিশ কমান্ডার লিও নাইং লি এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ২টি স্পীডবোট যোগে বিআরএম-১৫ হতে বিআরএম-১৮ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়। যৌথ টহলকালীন মাদক পাচার বিশেষ করে ইয়াবা, নারী ও শিশু পাচার এবং মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প-ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। পরিশেষে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত মার্চ মাসে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি, আগস্ট মাসে ৫টি এবং সেপ্টেম্বর মাসে ১টিসহ মোট ১৯টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে’। ##

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...