প্রকাশিত: ০৩/০৯/২০১৮ ৮:০০ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন জাতের অবৈধ কাঠ আটক করেছে। রবিবার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নারিকেল বাগান ও দক্ষিন জারুলিয়াছড়ি নামক স্থান থেকে এসব কাঠ আটক করা হয়।

বিজিবি সুত্র জানায়, রবিবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে নায়েব সুবেদার সামিউল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানের মাধ্যমে গামারী বল্লী কাঠ ১০০ টুকরা (৫৪০ লম্বাফুট) এবং সেগুন বল্লী কাঠ ৩১০ টুকরা (১৭৬৫ লম্বাফুট) আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য প্রায় ৬৩ লক্ষ ৭৫ হাজার টাকা।

আটককৃত কাঠ নাইক্ষ্যংছড়ি রেঞ্জের বনবিট অফিসে জমা করা হয়েছে। যার মামলা নং যথাক্রমে ইউডিওআর নং ১৬/নাইক্ষ্যংছড়ি অবঃ ২০১৮-১৯ এবং ১৭/নাইক্ষ্যংছড়ি অবঃ ২০১৮-১৯ তারিখ ০২ আগস্ট ২০১৮।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আসাদুজ্জামান বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যে কোন ধরণের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরণের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...