প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৭ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘূর্নিঝড় মোরায় ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের পক্ষ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। পরে ৩নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ডেও পৃথক ভাবে চাল বিতরণ হয়। চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল, নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির নায়েব সুবেদার খুরশেদ আলম, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম। এসময় ইউপি সদস্য ফয়েজ উল্লাহ, রবিসন বড়–য়া, জুহুরা বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থদের বিতরণের জন্য নাইক্ষ্যংছড়ি সদর ইউপিতে ৪টন, বাইশারী ও ঘুমধুমে ৩টন করে এবং সোনাইছড়ি ও দোছড়ি ইউনিয়নে আড়াই টন করে জির চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer