সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ৫:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০২৫ ১০:২২ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নুরুল আবছার (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্রসংলগ্ন কচুবনিয়া রাবার বাগান থেকে তার মরদেহ পাওয়া যায়।

নিহত নুরুল আবছার উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও পেশায় অটোরিকশা চালক। শুক্রবার তিনি অটো নিয়ে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে পরিবার খোঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ দেখতে পায়। ঘটনাস্থল থেকে অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।

নিহতের বাবা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে অটো ও মোবাইল ছিনতাই করা হয়েছে। ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাটিকে প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer