প্রকাশিত: ০৬/০৭/২০২২ ৬:৪০ পিএম

কক্সবাজারের টেকনাফে নববধূ সেজে ইয়াবা পাচারকালে দুই তরুণীসহ চারজনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৬ জুলাই) বেলা ২টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নূর ইসলাম (৪০), রাজু আহমেদ (৪৮), কল্পনা আক্তার (৩৪), মাহমুদা আক্তার রেশমি (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, একটি ইয়াবা পাচার চক্রের সদস্যরা বউ সেজে ইয়াবার পাচারের প্রস্তুতি নিয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে নিজেদের পরিবার ও নতুন বউ পরিচয় দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন হোটেলে ইয়াবা ডেলিভারি দিতেন। কখনো নতুন বউ কখনো পর্যটক হিসেবে পরিচয় দিতেন তারা। আটক রাজু আহমেদ (৪৮), কল্পনা আক্তার (৩৪) ও মাহমুদা আক্তার রেশমি (২২) এর বাড়ি ঢাকায়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলায় প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...