প্রকাশিত: ১৪/০৭/২০১৭ ১০:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

দেশ প্রেমিক সেনাবাহিনী দিয়ে সর্বনাশা ইয়াবা প্রতিরোধ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, আইনশৃংখলা বাহিনী ও ইয়াবা কারবারীরা একাকার হয়ে গেছে। ইয়াবা বিস্তারের লাগাম টেনে ধরতে দেশের সেনাবাহিনী কে দায়িত্ব দিতে হবে। অন্যথায় ইয়াবা বিরুধী যুদ্ধের কোন সুফল পাওয়া যাবে না।

শুক্রবার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।

লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম সর্দার।

সদস্য সচিব নাসির উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।

প্রধান বক্তা ছিলেন- উপজেলা যুবদলের আহবায়ক এড. হাসান সিদ্দিকী।

বক্তৃতা করেন- হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোঃ শাহাদত হোসেন, হ্নীলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জহুর আলম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল আমিন, মোহাম্মদ কাইয়ুম, জালাল উদ্দিন, জামাল সাদেক, আবুল কালাম সিকদার, জেলা যুবদল সদস্য মোকতার হোসেন বাপ্পী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হুদা, হীলা উত্তর শাখা যুবদল নেতা আহমদ ইলিয়াছ, দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি রিদোয়ান। এছাড়া ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...