প্রকাশিত: ০৬/১০/২০১৮ ২:৫৪ পিএম

প্রতিমণ দুধে ৮ কেজি করে নদীর পানি মেশাতেন তিনি। খবর পেয়ে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় দুধে পানি মেশানোর বিষয়টিই শুধু হাতেনাতে ধরা পড়েনি, পানি মেশানো দুধের মধ্যে মিলেছে একটি জীবন্ত ট্যাংরা মাছও।

শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা নদীর ঘাটে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। সময় আব্দুল মোত্তালেব নামে এক দুধ ব্যবসায়ীকে আটক করে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

জানা যায়, দুধে ভেজাল মেশানোর খবরে উপজেলার দহকুলা নদী ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান। এ সময় সেখানে নৌকার ওপর ৪০ কেজি দুধের জারে প্রায় ৮ কেজি করে নদীর পানি মেশাচ্ছিলেন রায়গঞ্জের ঘুড়কা বেলতলার দুধ ব্যবসায়ী আব্দুল মোত্তালেব। ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করে তিন মাসের কারাদণ্ড দেন। পরে প্রকাশ্যে ভেজাল মেশানো দুধ ধ্বংস করার সময় এর ভেতর থেকে একটি জীবন্ত ট্যাংরা মাছ বেরিয়ে আসে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জান জানান, দুধে ভেজাল মেশানোর খবর পেয়ে শনিবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে কারাদণ্ড দেয়া হয়েছে। আর ভেজাল দুধ ধ্বংস করার সময় এর ভেতর থেকে জীবন্ত ট্যাংরা মাছ পাওয়া গেছে। ওই দুধ ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...