নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো। তা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। তাতে এই ম্যাচ জিতলেও রান রেটে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তারা। ফলে এখানেই শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।
রশিদ খানের হ্যাটট্রিক বল। তানজিম নিলেন সিঙ্গেল। ১৩তম ওভারের প্রথম বল ছিল সেটি। ফলে আনুষ্ঠানিকভাবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ। ম্যাচ টাই হলে পরের স্কোরিং শট বাউন্ডারি হলে সুযোগ ছিল আরও কয়েকটি বল। সেটিও পেরিয়ে গেছে। এখন সেমিফাইনালের দৌড় আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার। বাংলাদেশ জিতলে যাবে অস্ট্রেলিয়া। আফগানিস্তান জিতলে তারা।
পাঠকের মতামত