উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০২/২০২৪ ৬:০৯ পিএম , আপডেট: ০৪/০২/২০২৪ ৬:১১ পিএম

সকাল থেকে মিয়ানমার সীমান্ত থেকে মুহুর্মুহু গুলি ও মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে তুমব্রু সীমান্তে। ধারণা করা হচ্ছে দুই সীমান্তের ৩৪নং পিলারের ওপারে মিয়ানমার অংশে মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গোষ্ঠির সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে।

এই সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ ১০জনসহ ৬৬ জনের মতো মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্য বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করেছে। আজ রোববার সকালের দিকে তুমব্রু সীমান্তের বাংলাদেশ অংশে তারা ঢুকে পড়ে।

অন্যদিকে শনিবার রাত ১০ টা ৩০ মিনিটের দিকে মিয়ানমারে ছোঁড়া মর্টার শেল এসে পড়ে তুমব্রু সীমান্তের কোনারপাড়ার ইউনুছ ওরফে ভুলুর বাড়িতে। বাড়ির টিন ছিদ্র হয়ে মর্টারশেলটি বাড়ির ভিতরে এসে পড়ে। বাড়ির ভেতরে পরিবারের সদস্যরা না থাকায় হতাহত হয়নি কেউই।

এদিন দুপুরে তুমব্রুর উত্তর পাড়ার রাস্তায় চলাচলকারী অটো সিএনজিতে এসে পড়ে মিয়ামনারের ছোড়া বুলেট। এতে গাড়ীর সামনের গ্লাসটি ফেটে যায়। সকালে একজন গুলিবিদ্ধের ঘটনাও ঘটেছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ন লে. কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে বিজিবির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...