উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০/০৫/২০২৪ ৩:০৬ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কক্সবাজারের রামু উপজেলা বিএনপির তিন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ মে) উপজেলা বিএনপির দফতর সম্পাদক আবুল কাসেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত বিএনপির তিন নেতা হলেন- রামু উপজেলা বিএনপির উপদেষ্টা আবুল বশর মেম্বার, সহ-সভাপতি কামাল উদ্দিন এবং উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম শামশু।

রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবু এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন।

রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে এ তিনজনকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের সবপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় তাদের।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...