ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৫/২০২৪ ৯:১৮ এএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এর বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন।

তবে ইরানি এই প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছেন কি না সেটি এখনও নিশ্চিত নয়। এছাড়া রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যেখানে দুর্ঘটনার মুখে পড়েছে, সেখানে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে রেড ক্রিসেন্টও।

সোমবার (২০ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলেছে, বেশ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম রেড ক্রিসেন্টকে উদ্ধৃত করে বলেছে- উদ্ধারকারী দল প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন। তবে ইরানি এই প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছেন কি না সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রেড ক্রিসেন্ট।

ইরানের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘রেড ক্রিসেন্টের অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।’

এর আগে তল্লাশি অভিযানে সাহায্যকারী তুরস্কের একটি ড্রোন পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু দেখতে পেয়েছে বলে খবর বের হয়। এতে করে ইরানের প্রেসিডেন্টের জীবন নিয়ে আশঙ্কা আরও বেড়ে যায়। পরে পাহাড়ের কাছে পৌঁছনোর জোর চেষ্টা চালান উদ্ধারকারীরা।

এরপরই উদ্ধারকারী দল প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন বলে জানানো হলো।

এদিকে ইরানের সঙ্গে উদ্ধারকাজ এবং হেলিকপ্টার তল্লাশিতে হাত লাগিয়েছে তুরস্কও। ইরান স্টেট মিডিয়া এবং তুরস্কের নিউজ এজেন্সি জানিয়েছে, তুরস্কের একটি ড্রোন পাহাড়ের মাঝে যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে, সেখানে আগুনের উৎস দেখতে পেয়েছে।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...