ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৫/২০২৪ ৯:৪৮ এএম

কক্সবাজারে হানিমুনে এসে লাশ হয়ে ফিরলেন মোহাম্মদ জাহিদ (২৭) নামের এক পর্যটক। এসময় নিহত হয়েছেন কিরণ চাকমা (৪০) নামে আরও এক ব্যক্তি। আজ রোববার দুপুর কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে ও ইউনিয়ন যুবলীগের ৪ নাম্বার ওয়ার্ডের সহ-সভাপতি বারিক্কা ওরফে কিরণ চাকমা (৪০) এবং রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদ (২৭)। এসময় গুরুতর আহত হয়েছেন জাহিদের স্ত্রী মরিয়ম বেগম (১৮)।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামি উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা অংশে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদের স্বজনরা জানান, সম্প্রতি বিয়ের পর জাহিদ ও তার স্ত্রী মরিয়ম হানিমুনে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যান। শনিবার তাদের চলে আসার কথা ছিল। কিন্তু জাহিদ নববধূকে নিয়ে যাওয়ায় অতিরিক্ত একদিন বেড়ানোর কথা বলে রোববার কক্সবাজারে থেকে যায়। এরইমধ্যে জাহিদ ও তার স্ত্রী ‘রেন্ট এ বাইক’ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে যান মেরিন ড্রাইভ সড়কে। সেখানে দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে আনা হলে জাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer