প্রকাশিত: ২০/০৮/২০১৭ ৭:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫০ পিএম

আরেফিন সোহাগ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে মুমিনুল হকের বাদ পড়া অনেক আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছিল। ঠিক এমন অবস্থায় আবারও দলে ফিরলেন মুমিনুল। মোসাদ্দেক হোসেনের চোখে আঘাত লাগায় তিনি বাদ পড়েন। এই সুযোগে দলে ঢুকে পড়েছেন মুমিনুল।

এরআগে শনিবার (১৯ আগষ্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এর মধ্যেই রবিবার (২০ আগষ্ট) থেকে মিরপুরে শুরু হয়েছে ১৪ জনের অনুশীলন। মুমিনুল হককে দলে না নেয়ায় সারাদেশে সমালোচনার ঝড় উঠে।

এতে রবিবার (২০ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুর বোর্ড অফিসে গিয়ে কোচ ও নির্বাচকদের সঙ্গে বৈঠক করেন। কিছুক্ষণ পর বিকাল সাড়ে পাঁচটার দিকে বোর্ড সভাপতি সংবাদকর্মীদের জানান চোখের সমস্যার কারণে মোসাদ্দেক হোসেন সৈকতকে বাদ দিয়ে তার জায়গায় মুমিনুলকে দলে নেয়া হলো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুমিনুলকে বাদ দেয়াটা ছিল দুঃখজনক।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...
Single Page Footer